“মৌলভীবাজারে ১২ ই সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হলো ভাগবতীয় পর্যদ আলোচনা”
রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।
মৌলভীবাজারে ১২ ই সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হলো ভাগবতীয় পর্যদ আলোচনা। বিষয় বস্তু ছিলো মানব প্রেম ও কল্যাণ,সন্ধা ৬ ঘটিকায় উলুধ্বনির মধ্য দিয়ে আনুষ্টানিকতা শুরু হয়, শুরুতে প্রবচন করেন গীতা আলোচক নিত্যানন্দ দেব বাবুলের আলোচনার মধ্য দিয়ে মানব কল্যাণের গীতায় তত্ব বিশারদ আলোচনা করেন,
দ্বীতিয় পর্বে শ্রী বিজয় দেবনাথ বিষদ পরিসরে ভুমন্ডলে আদী অন্ত স্কন্দ পুরানের ইতিহাসের তাৎপর্য ও গীতার বহিঃপ্রকাশ তুলে ধরা হয়,তারপর
গুরু বন্ধনা, ভজন কির্তন, আরতি, স্তুতি পাঠ সহ নানাবিধ আয়োজন মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পরিপূর্ণতা পায়।
নিত্যানন্দ ভাগবত সংঘের প্রতিষ্টাতা বলেন গীতার মূল আদর্শ আমরা তুলে ধরার চেষ্টা করছি মানব কল্যাণে প্রভাব বিস্তারের জন্য। আমরা মানব কল্যাণে ভালো দিকের বিষয় গুলো তুলে ধরতে চাই। এবং সনাতনীদপর নিজস্ব মুল্যবোধ প্রয়োগের ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যেতে চাই। এরই ধারাবাহিকতায় দীর্ঘ দুই বছর যাবত এই গীতা সারমর্ম বিভিন্ন সময় বিভিন্ন আলোচকের মাধ্য দিয়ে দীর্ঘ দিন ধরে পর্যালোচনা করা হচ্ছে।
এই আয়োজন চলবে আগামি ১৮ ই সেপ্টেম্বর পর্যন্ত।
অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে এক অন্যরকম ভালো লাগা ও ভালোবাসা প্রকাশ পায়।
তার পর মহা প্রসাদের মধ্য দিয়ে সাত দিনের প্রথম দিনের অনুষ্ঠানের ইতি টানেন নিত্যানন্দ ভাগবত সংঘের পরিচালক উনার৷ সুন্দর উপস্থাপনায় পরিসমাপ্তি করেন বাবু শ্রী বিমল দেবনাথ।
Leave a Reply