“সুন্দরগঞ্জে বুড়িমারী এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী”
ফিরোজ,উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের দুটি বগির হুক ছিঁড়ে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ভয়াবহ দুর্ঘটনা এড়ালেও আতঙ্কে পড়ে শতশত যাত্রী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতির পর ছাড়ার মুহূর্তে হঠাৎ বিকট শব্দে ক-খ ও ট-ঠ বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে যায়। এতে বগিগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে ট্রেনটি তৎক্ষণাৎ থেমে যায় এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার পর করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হুক এনে মেরামতের কাজ শেষ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। পরে রাত ১০ টার দিকে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে বামনডাঙ্গা স্টেশন ত্যাগ করে।
বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া জানান,এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হুক এনে মেরামত শেষে প্রায় তিন ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়।
Leave a Reply