1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“দক্ষিণ কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা”

  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন
Oplus_131072

“দক্ষিণ কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা”

ইমরান আল রাফি,বিশেষপ্রতিনিধি,ঢাকা।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন এক যুবক। নিহতের নাম সাগির হোসেন (২২)। তিনি পশ্চিমপাড়া ঘোষবাড়ি এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, নিহত সাগির হোসেন ঢাকার ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে তিনি নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

শনিবার সকালে বাসা থেকে বের হওয়ার পরপরই কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা সাগিরকে হত্যা করে। তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় সিআইডি’র একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকান্ড,নিহতের পিতা আমির হোসেন বলেন – আমার ছেলেকে কেউ পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার জড়িতদের ফাসি চাই।

দক্ষিন কেরানীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।  নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির