“৫০% ছাড়ে বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের খাবার পরিবেশন”
মোঃ আমিনুল ইসলাম জনি আ
“আসুন সবাই মিলে সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউসিয়া এলাকায় অবস্থিত “স্বপ্ন হোটেল এন্ড রেস্টুরেন্ট” এর পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসাবে রাষ্ট্রীয় পয়ঃনিষ্কাশন, সৌন্দর্যবর্ধন ও নিয়ম শৃঙ্খলায় নিয়োজিত শিক্ষার্থীদের জন্য সকল প্রকার খাবারে ৫০% ছাড়ে খাবার পরিবেশন করা হচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকেই শুধু মাত্র ছাত্রদের জন্য এই সুবিধা চালু করে হোটেল কর্তৃপক্ষ।
প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত প্রায় (২৫০-৩০০) জন শিক্ষার্থীর মধ্যে অর্ধেক দামে খাবার পার্সেল আকারে পরিবেশন করছে স্বপ্ন হোটেল।
অত্র হোটেলের প্রতিষ্ঠাতা মালিক আঃরাকিব বলেন,আমি একজন ছাত্র তাই ছাত্রজীবনের আর্থিক সংকট আমি উপলব্ধি করি,তারা অনাহারে-অর্ধাহারে কত কষ্ট করে রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলা, সৌন্দর্যবর্ধন ও পয়ঃনিষ্কাশনে নিঃস্বার্থভাবে কাজ করছে, এইসকল বিষয় বিবেচনা করে আমার এই ছোট্ট প্রচেষ্টা।কোমলমতি শিক্ষার্থীদের পাশে সবার জায়গা থেকে সবার এগিয়ে আসা দরকার বলে মনে করি।
প্রত্যেকে যার যার জায়গা থেকে ছাত্রদের পাশে রাষ্ট্রীয় কাজে সহযোগিতার মাধ্যমে ভাতৃত্ববন্ধনে আবদ্ধ একটি সুশৃঙ্খল সোনার বাংলা গড়া সম্ভব বলে আমি মনে করি।
Leave a Reply