“গৌরনদীতে NGPF এর উদ্যোগে ১৯০ ফুট কাঁচা রাস্তা ইটের সলিংকরণ এর উদ্ভোদন করা হয়েছে।
মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া গুচ্ছগ্রাম প্রগতি ফাউন্ডেশন (NGPF)-এর উদ্যোগে ১৯০ ফুট কাঁচা রাস্তাকে ইটের সলিংয়ে উন্নীত করা হয়েছে। এ উপলক্ষে সোমবার এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন নলচিড়া গুচ্ছগ্রাম বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শহিদুল ইসলাম।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা জহুর আলম বলেন, “আজ আমি NGPF-এর প্রতিষ্ঠাতা হিসেবে গর্বিত যে, আমাদের উদ্যোগে এলাকার দীর্ঘদিনের কাঁচা রাস্তা ইটের সলিং হলো। এটি হয়তো ছোট একটি কাজ, তবে এলাকাবাসীর জন্য বড় স্বস্তির বিষয়। আমরা বিশ্বাস করি—একসাথে কাজ করলে সমাজে যেকোনো পরিবর্তন সম্ভব। এই কাজ আমাদের উন্নয়নের পথে একটি সূচনা মাত্র। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে NGPF মানুষের পাশে থাকবে।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মিরাজ বেপারী, সাবেক সভাপতি বাধন, বিএম কলেজ বরিশাল। আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম, মো. আজাহার মজুমদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা তাদের বক্তব্যে এ উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের সাফল্য কামনা করে সমাজের সচেতন মহলকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আলোচনা শেষে ফিতা কেটে কাজের উদ্বোধন করেন মো. ওমর আলী হাওলাদারসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরবর্তীতে সংগঠনের প্রতিষ্ঠাতা জহুর আলম, পরিচালনা কমিটির সভাপতি স্বপন ফকির, সাধারণ সম্পাদক রহুল আমিন এবং আমন্ত্রিত অতিথিরা ইট বসিয়ে কাজের উদ্বোধন করেন।
Leave a Reply