1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মৌলভীবাজারে ৩৬০ আউলিয়ায়ে কেরামের নামের তালিকা সংশোধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত।

  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ জন দেখেছেন

“মৌলভীবাজারে ৩৬০ আউলিয়ায়ে কেরামের নামের তালিকা সংশোধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপন কান্তি ধর মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজারে হযরত শাহজালাল (রহ.) এর সহযোদ্ধা ৩৬০ আউলিয়ায়ে কেরামের নামের তালিকা সংশোধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১১টায় মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ মোস্তফা (রহ.) সড়কস্থ বেরীরপাড়ে আলা হযরত (রহ.) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের উপদেষ্টা মাওলানা শেখ শফিকুল হাসান রেজভীর সভাপতিত্বে আলোচ্যসূচীর বিস্তারিত উপস্থাপন করেন কাফেলায়ে শাহজালাল (রহ.) এর প্রতিষ্ঠাতা সভাপতি শায়খুল হাদীস, ক্বারীউল কুররা, ইবনুল ফসিহ আল্লামা খাজা মোহাম্মদ আজিজুল বারী নঈমী মোজাদ্দিদী (মা.জি.আ.)।

বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর আহবায়ক সাংবাদিক কবি সালেহ আহমদ (স’লিপক) এর সঞ্চালনা ও পরিচালনায় আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা মোঃ জামাল উদ্দিন আহমেদ, মুফতি ফারুক আহমদ, শাহ মোস্তফা (রহ.) গাউসিয়া আবেদীয়া দরবার শরীফের খাদেম মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী, মাওলানা আবুল কালাম খান, মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ আব্দুল মুকিত, মুফতি মুজাহিদ আহমদ, আব্দুছ ছাত্তার মুর্শেদ, রাসেল আহমদ, চুনারুঘাট কালাপুর শাহজালাল (রহ.) আজিজীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মশাহিদুল ইসলাম আলকাদরী, কমলগঞ্জ কালাছড়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ এম কিবরিয়া, কাফেলায়ে শাহজালাল (রহ.) নির্বাহী সদস্য মোঃ ইকবাল মিয়া, ওয়াসিম আসমার নিবির প্রমুখ বক্তব্য রাখেন।

হযরত শাহজালাল (রহ.) এর সহযোদ্ধা ৩৬০ আউলিয়ায়ে কেরামের নামের তালিকা সংশোধন সংক্রান্ত আলোচনায় বক্তারা বিভিন্ন সময়ে বিভিন্ন পুস্তিকাতে লেখকরা মনগড়া ইতিহাস বিকৃত তথ্য উপস্থাপন করার তীব্র নিন্দা জানান এবং এসব বিভ্রান্তি নিরসনে আউলিয়ায়ে কেরামদের সঠিক সংখ্যা নিরুপন, অতিরিক্ত বিভিন্ন নামগুলো চিহ্নিত করে অপপ্রচার রোধে ব্যবস্থা গ্রহণ এবং আউলিয়ায়ে কেরামদের নামে নামকরণকৃত বিভিন্ন স্থানের অপপ্রচার রোধের ব্যাপারে সচেতনতা তৈরির প্রতি গুরুত্বারোপ করেন।

পরে মিলাদ-কিয়াম, কাফেলায়ে শাহজালাল (রহ.) এর প্রতিষ্ঠাতা সভাপতি, শায়খুল হাদীস, ক্বারীউল কুররা, ইবনুল ফসিহ আল্লামা খাজা মোহাম্মদ আজিজুল বারী নঈমী মোজাদ্দিদী (মা.জি.আ.) এর পরিচালনায় বিশেষ মোনাজাত এবং তাবারুক পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির