1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“সরকারি খাল দখলের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি”

  • আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন

“সরকারি খাল দখলের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি”

তুষার,জেলাপ্রতিনিধি,মানিকগঞ্জ।

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণের ঘটনায় দখলদার চক্রের বিরুদ্ধে প্রতিবেদন করতে গেলে সাংবাদিকরা প্রকাশ্যেই হুমকির মুখে পড়েছেন। স্থানীয় প্রভাবশালী মহল জোর করে সরকারি জায়গায় দখল চালিয়ে গেলেও প্রশাসন এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

সরজমিনে দেখা যায়, কাফাটিয়া বাজারের পাশে সরকারি খালের ওপর স্থানীয় আব্দুল জলিল মুন্সী পাকা করে বিশাল দোকান নির্মাণ করছেন। প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে ব্যর্থ হন।

কাফাটিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা. ফারুক আহমেদও স্বীকার করেন, “দোকানটি সরকারি জায়গার কিছু অংশ দখল করে বানানো হচ্ছে।” একই কথা বলেন বাজার কমিটির সভাপতি মোঃ সানোয়ার রহমান, “বাজারের একটি অংশ খালের ভেতরে পড়ে, তাই দোকানগুলো খাল দখল করেই তৈরি হচ্ছে।”

এমন অবস্থায় ঘটনাস্থলে এসে স্থানীয় প্রবাসী সালাম মৌলভী (আইজুদ্দিন মৌলভীর ছেলে) সাংবাদিকদের উদ্দেশে কটুক্তি করেন এবং প্রকাশ্যে বলেন—“নিউজ করলে দেখে নেওয়া হবে।” এসময় পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজধানী টেলিভিশনের সাংবাদিক মোঃ হারুন অর রশিদ, সরজমিন ও রূপসী বাংলা টেলিভিশনের সাংবাদিক মোঃ সুমন আহমেদ এবং দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার জেলা প্রতিনিধি দেওয়ান শাহ আলম।

এ বিষয়ে পুটাইল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, “সরকারি এক ইঞ্চি জায়গা দখল করার কারো অধিকার নেই। বিষয়টি আমি নতুন জানলাম, দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

দখলদারদের এ দৌরাত্ম্য ও সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় সচেতন মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির