1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“কুমিল্লা দেবিদ্বার স্বামী স্ত্রীকে বিয়ের দাওয়াতে যেতে নিষেধ করায় গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা”

  • আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ জন দেখেছেন

“কুমিল্লা দেবিদ্বার স্বামী স্ত্রীকে বিয়ের দাওয়াতে যেতে নিষেধ করায় গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা”

আল রোকন রিপোর্টার কুমিল্লা। 

বিয়ের দাওয়াতে যেতে নিষেধ করায় সালমা আক্তার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ঘটনাটি ঘটে কুমিল্লা দেবিদ্বার উপজেলায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের মজিবুর রহমান বাবুল ভ‚ইয়ার বাড়িতে।

নিহত গৃহবধূ সালমা আক্তার(২৩) বালিবাড়ি গ্রামের ভ‚ইয়া বাড়ির মো. কেফায়েতুল্লাহ রুবেল(৩৩)’র স্ত্রী। ওই দম্পতির রাইসা (১০) ও সারামনি (৬) নামে ২ কণ্যা সন্তান রয়েছে। মো. কেফায়েতুল্লাহ রুবেল কুমিল্লা ইপিজেডে চাকরি করেন।
নিহতার শ^শুর মো. মজিবুর রহমান বাবুল ভ‚ইয়া জানান, আজ পাশের ঘরের আমার ভাই আবুল হোসেন ভ‚ইয়ার মেয়ে তাহমিনার বিয়ে ছিল আজ। আমার পুত্র বধূ সালমা আক্তার নিজেই বৌ সাঝানি থেকে শুরু করে তার বিয়ে বাড়ির সমস্ত আয়োজন সম্পন্ন করে এসে গোসল করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্ম হত্যা করে। আমার সংসারে কোন অভাব নেই, অর্থ সম্পদ প্রচুর আছে, ছেলের সাথেও কোন ঝগড়া বিবাদ নেই। কেন সে আত্মহত্যা করল তাই জানতে পারলামনা।
নিহতার বড় মেয়ে রাইসা জানায়, তার বাবার সাথে মায়ের ঝগড়া হয়। মা ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্ম হত্যা করে।
স্থানীয় নজরুল ইসলাম জানান, কেফায়েতুল্লাহ রুবেলের চাচা আবুল হোসেন ভ‚ইয়ার সাথে কেফায়েতুল্লাহ রুবেলের পারিবারিক সম্পর্ক ভালো ছিলনা। তার স্ত্রী ওই বিয়ের অনুষ্ঠানের মূল দায়িত্ব পালন করে। এতে কেফায়েতুল্লাহ রুবেল ক্ষুব্ধ হয়ে তার স্ত্রীকে বিয়ের অনুষ্ঠানে যেতে নিষেধ করেন। এতে রাগে ক্ষোভে তার স্ত্রী আত্মহত্যা করে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, পারিবারিক কলহের জের থেকেই গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে স্থানীয়দের ভাষ্যানুযায়ী তার স্বামী পাশের ঘরের একটি বিয়ের অনুষ্ঠানে যেতে নিষেধ করায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির