1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা”

  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ জন দেখেছেন

“খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় শীর্ষক অংশীজন সভা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আধুনিক সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে, বাংলাদেশ হেল্থ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিভির সার্জন ডা. মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএইএসটি’র চেয়ারম্যান আবু মোহাম্মদ জাকির হুসাইন।তিনি বলেন,“জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন কেবল সরকারের উদ্যোগে সম্ভব নয়, বরং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাধারণ জনগণসহ সবার সম্মিলিত প্রচেষ্টায়ই এটি বাস্তবায়ন সম্ভব।”

এ অংশীজন সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফারুক আব্দুল্লাহ,সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. জয়া চাকমা,সিনিয়র কনসালটেন্ট ডা. পূর্ণজীবন চাকমা,মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা,সিনিয়র কনসালটেন্ট ডা. নয়ন ময় ত্রিপুরা,জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী,জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতালের সেবাপ্রদানকারী, নীতিনির্ধারক ও সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি। এ ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ আরও আস্থা নিয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করবে।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানসম্মত স্বাস্থ্যসেবার জন্য সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ,এই বার্তায় সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির