1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“অষ্টগ্রামে সাংবাদিকদের উপর আনসার ভিডিপির কুরুচিপূর্ণ আচরণ”

  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ জন দেখেছেন

“অষ্টগ্রামে সাংবাদিকদের উপর আনসার ভিডিপির কুরুচিপূর্ণ আচরণ”

এ আর সুমন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক কুরুচিপূর্ণ আচরণের শিকার হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শারদীয় দুর্গাপূজার দায়িত্ব সম্পর্কিত তথ্য জানতে গেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন দৈনিক ইনকিলাব এর অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মাহবুব আলম। তারা জানান, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ রমজান মিয়া অযথা ক্ষিপ্ত হয়ে বলেন, “আমরা বাথরুমে থাকব, বউ নিয়ে থাকব, তার মধ্যে সাংবাদিক আসবে কেন এ ধরনের অশোভনিয় মন্তব্যের মাধ্যমে তিনি সরকারি অফিসকেই বেডরুম হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, মোঃ রমজান মিয়া পূর্বে কটিয়াদি উপজেলায় কর্মরত ছিলেন। সেখানে তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ থাকায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। এছাড়া তিনি নিজেও স্বীকার করেছেন, কটিয়াদিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটিয়েছিলেন।

এ বিষয়ে জেলা আনসার ভিডিপি কমান্ডারকে ফোন করা হলে, তিনি অভিযোগ গ্রহণের কথা বললেও ব্যস্ততার কারণে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। একই সঙ্গে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বুলবুলি আক্তারও রমজান মিয়ার পক্ষপাতিত্ব করায় কোনো পদক্ষেপ নেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আপনারা লিখিত অভিযোগ দিন, আমি আনসার ভিডিপি কতৃপক্ষে তা জানাব। বিষয়টি সম্পর্কে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না।

ভুক্তভোগী সাংবাদিকরা জানিয়েছেন, মোঃ রমজান মিয়ার সকল আচরণ ও কুরুচিপূর্ণ বক্তব্য দৈনিক ইনকিলাবের ক্যামেরায় রেকর্ড হয়েছে।

স্থানীয়রা পরিস্থিতি সামাল দেন। সাংবাদিক মহল এই ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সচেতন মহল বলছে, একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির