1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উপহার সামগ্রী বিতরণ”

  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ জন দেখেছেন

“শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উপহার সামগ্রী বিতরণ”

আরাফাত হোসেন (মাদারীপুর)

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ৩ নং ওয়ার্ডের বরদারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল অসহায় নারী-পুরুষদের জন্য শাড়ি ও লুঙ্গি। এ সময় অসহায় পরিবারগুলোকে হাতে হাতে উপহার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন বেপারী, উপদেষ্টা গোলাম কিবরিয়া মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন সরদার, দপ্তর সম্পাদক রিয়াজ বেপারী, সহ-সভাপতি আবু নাইম, কার্যকরী সদস্য শিফাত হাসান, মেহেদী হাসান, শাওন সরদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ধর্মীয় উৎসব মানেই আনন্দের সময়। কিন্তু সমাজের অনেক অসহায় মানুষ এই আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাই মানবিক দায়বদ্ধতা থেকে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন প্রতিবছর বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা আরও বলেন, শুধু দুর্গোৎসব নয়, রমজান, ঈদ ও অন্যান্য বিশেষ দিনগুলোতেও সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন মানুষের কল্যাণে কাজ করে যাবে এবং সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই হবে তাদের অঙ্গীকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির