1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খুলনার কয়রায় নৌবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট: নিরাপত্তা জোরদারে প্রশংসা”

  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ জন দেখেছেন

“খুলনার কয়রায় নৌবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট: নিরাপত্তা জোরদারে প্রশংসা”

মোক্তার হোসেন,খুলনা জেলা প্রতিনিধি।

খুলনার কয়রায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। বুধবার সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বাগালি ইউনিয়নের চাঁদআলি ব্রিজ টোলপ্লাজা এলাকায় এ কার্যক্রম চলে। এ সময় বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।
চেকপোস্টে নেতৃত্ব দেন কয়রা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আদনান রাকিব । তাঁর নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্যের একটি টিম ও আমাদি পুলিশ ফাঁড়ির চার সদস্য অংশ নেন। নৌবাহিনী ও পুলিশের এমন সমন্বিত উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া মিলেছে।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। পাশাপাশি ট্রাক, কাভার্ড ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনও তল্লাশি করা হয়। পরিসংখ্যান অনুযায়ী মোটরসাইকেল ২৫টি, ট্রাক ১টি, কাভার্ড ভ্যান ১টি এবং ইজিবাইক ৫টি পরীক্ষা করা হয়েছে।
যৌথবাহিনীর কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের চেকপোস্ট কার্যকর ভূমিকা রাখছে। এ সময় কোনো মামলা হয়নি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
স্থানীয়রা জানিয়েছেন, যৌথবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। তারা মনে করছেন, এ ধরনের নিয়মিত তল্লাশি কার্যক্রম মাদক, চোরাচালান ও অপরাধ প্রবণতা রোধে বিশেষ ভূমিকা রাখবে। নৌবাহিনী ও পুলিশের এ উদ্যোগকে তারা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির