1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“কোটি টাকার ড্রেনও ব্যর্থ: প্রকৌশলীদের ভুলে পানিবন্দি লালপুরবাসী”

  • আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ জন দেখেছেন

“কোটি টাকার ড্রেনও ব্যর্থ: প্রকৌশলীদের ভুলে পানিবন্দি লালপুরবাসী”

মিঠু লালপুর সংবাদদাতাঃ

নাটোরের লালপুরে কোটি টাকা ব্যয় করেও ড্রেন নির্মাণ কার্যত ব্যর্থ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলীদের ভুল পরিকল্পনা ও অব্যবস্থাপনার কারণে বছরের অধিকাংশ সময় বাজারকেন্দ্রিক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
ছয় রাস্তার মোড় থেকে পুরাতন বাজার এলাকায় দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা সমাধানে গত কয়েক বছরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে পাঁচটি নতুন ড্রেন নির্মাণ করা হলেও তা কার্যকর হয়নি। বরং পানি জমে থেকে শিক্ষার্থী, ব্যবসায়ী ও শতাধিক পরিবার ভোগান্তির শিকার হচ্ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, তেলপাম্প থেকে পদ্মা নদী পর্যন্ত প্রধান ড্রেন সংস্কার করা হলে সমস্যার স্থায়ী সমাধান হতো। কিন্তু প্রকল্প হাতে না নিয়ে বরং নতুন ড্রেন নির্মাণের ফলে উল্টে পানি তেলপাম্প এলাকায় আটকে যাচ্ছে।
গত বছর এ ড্রেন সংস্কারের জন্য বরাদ্দ থাকলেও তা বাস্তবায়িত হয়নি। চলতি বছরও নতুন বরাদ্দ এসেছে, কিন্তু প্রকল্প গ্রহণ করা হয়নি। অভিযোগ রয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যাংকেই জমা রাখা হয়েছে।
উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব বলেন, “এই বিষয়ে আগের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে হবে। আমি নতুন, তাই বিস্তারিত জানি না। একা আমার পক্ষে এ কাজ সম্ভব নয়।”
স্থানীয়দের দাবি, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে কোটি টাকা ব্যয় হলেও কার্যকর সমাধান মিলছে না। ফলে বছরের পর বছর পানিবন্দি অবস্থায় থাকতে হচ্ছে তাদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির