1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা এবং ৮০টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান”

  • আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ জন দেখেছেন

“শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা এবং ৮০টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান”

মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি।

শেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক এবং বর্তমান থানা বিএনপির সভাপতি আলহাজ্ব হযরত আলী সাহেবের নিজ বাসভবনে শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শেরপুর জেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সুষ্ঠুভাবে, নিরাপদে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পূজার নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। তিনি বলেন,
“দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সমগ্র বাঙালি জাতির এক আনন্দ-উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। তাই পূজামণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের সমস্যা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”

এ সময় জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ বলেন,
“বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে একসাথে মিলেমিশে উৎসব উদযাপন করবেএটাই আমাদের প্রত্যাশা। পূজার প্রতিটি মণ্ডপে আলাদাভাবে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। পাশাপাশি যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।”

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন,
“বাংলাদেশের মানুষ সবসময় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকেছে। দুর্গাপূজার মতো মহৎ উৎসবে বিএনপি সবসময় শুভেচ্ছা, সমর্থন ও সহযোগিতা প্রদান করে এসেছে এবং করে যাবে। জনগণের শান্তি ও নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য।”

সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত আলী সাহেব। তিনি বলেন,
“আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি—বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হোক বা সামাজিক প্রেক্ষাপট, ধর্মীয় উৎসবগুলোতে সবাই মিলে কাজ করা আমাদের ঐতিহ্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পূজার প্রতিটি মণ্ডপে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বদা সতর্ক থাকব।”

এ সময় আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম স্বপন সিনিয়র সদস্য জেলা বিএনপি, মোঃ জাফর আলী সদস্য সচিব শহর বিএনপি শেরপুর, শফিকুল ইসলাম গোল্ডেন সভাপতি জেলা কৃষক দল, রায়হান আক্তার লিপি সাধারণ সম্পাদক জেলা মহিলা দল এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল সহ দলীয় অন্যান্য নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। পরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভা শেষে ডাঃ সানসিলা প্রিয়াঙ্কা প্রতিটি পূজা মণ্ডপে ৫০০০ (পাঁচ)হাজার টাকা করে ৮০টি মন্দিরে আলাদাভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন, যা উপস্থিত নেতৃবৃন্দ আন্তরিকভাবে গ্রহণ করেন এবং বিএনপি নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির