1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু”

  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ জন দেখেছেন

“কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু”

ইস্রাফিল খান, গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে সচীন ওঝা (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ১০০ শয্যাবিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত সচীন ওঝা উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামের গৌরাঙ্গ ওঝার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার করছিলেন সচীন ওঝা। সেখানে ভিমরুলের চাক ছিল এটি তার জানা ছিল না। সকাল আনুমানিক ১০টার দিকে কলা বাগান পরিষ্কার করার সময় কিছু বুঝে ওঠার আগেই ভিমরুলের দল তাকে আক্রমণ করে। এ সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ভিমরুলের কামড়ে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবীর আহমেদ জামান জানান, আশঙ্কাজনক অবস্থায় সকাল ১১টার দিকে সচীন ওঝাকে হাসপাতালে ভর্তি করা হয়। বয়স্ক মানুষ হওয়ায় এবং সারা শরীরে ভিমরুলের কামড়ে এলার্জিক রিঅ্যাকশন তৈরি হওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির