“গাজীপুরে কর্মসংস্থানের অভাবে মানুষ এখন গ্রামের পথে”
সাঈদ আল সাগর : গাজীপুর কোনাবাড়ি প্রতিনিধি :
জানা যায়. গাজীপুর কোনাবাড়ী এলাকায় ছোট বড় মাঝারি সব মিলিয়ে প্রায় শতাধিক মিল ফ্যাক্টরি রয়েছে কিন্তু সবচেয়ে বড় খাত গার্মেন্টস শিল্প , তবে কোন শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে না । যদিও বা কোন গার্মেন্টসে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নেয়. দেখা যায় যে শত শত নিয়োগ প্রার্থী গার্মেন্টস গেইটে অবস্থান নেই ।
প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন মিয়া বলেন. আমি প্রায় ১৪ বছর যাবত কোনাবাড়ী ওয়াইকে রোডে বসবাস করছি. কখনো এরকম পরিস্থিতিতে পড়িনি। আমি কোনাবাড়ি দশতলা রোডের স্ট্যান্ডার গার্মেন্টসে ১২ বছর যাবত জব করেছি. আমার ফ্যামিলির পাঁচজন সদস্য আমি বেতন পায় ১৫০০০হাজার টাকা কিন্তু মাস শেষে আমার প্রয়োজন ২৫ থেকে ৩০ হাজার টাকা।আলাউদ্দিন মিয়া আরো বলেন, যে টাকা বেতন পায় আমার বাসা ভাড়া থাকা খাওয়া ছেলেমেয়ে লেখাপড়া মাস শেষে প্রায়, ১০ থেকে ১৫ হাজার টাকা ঋণের বোঝা টানতে হয় । তিনি আরো বলেন, বাড়ি থেকে ধান বিক্রি করে মানুষের টাকা পরিশোধ করেছি, এখন আর গাজীপুরে থাকবো না, বাধ্য হয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, খোদা হাফেজ গাজীপুর ।
Leave a Reply