1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“নির্মাণের এক মাসেই সেতুর সংযোগ সড়কে ধস”

  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ জন দেখেছেন

“নির্মাণের এক মাসেই সেতুর সংযোগ সড়কে ধস”

মোঃ নাঈম ভূইয়া জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণের এক মাসেই একটি সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে চার ইউনিয়নের ১৪ গ্রামের মানুষ। প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

উপজেলার কৈজুরি-পাঁচিল বাজার আঞ্চলিক সড়কের জয়পুরা ঈদগাহ মাঠসংলগ্ন খালের ওপর নবনির্মিত সেতুর দুই পাশে এ সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছিল।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় আট মাস আগে এক কোটি ছয় লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে মেসার্স বিসমিল্লাহ ট্রেডাস নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ১৫ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করে। এরপর ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা ও কাবিটা) প্রকল্পের আওতায় ছয় লাখ ৩০ হাজার ৯১৬ টাকা ব্যয়ে সেতুর সংযোগ (সিসিকরণ) সড়ক নির্মাণ করা হয়। গত সপ্তাহে সংযোগ সড়কটি ধসে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, রড ছাড়াই নিম্নমানের পুরনো ইট ও লোকাল বালু ব্যবহার করে নামমাত্র গাইড ওয়াল দিয়ে সংযোগ সড়কটি নির্মাণ করা হয়।এ কারণে সংযোগ সড়কটি নির্মাণের এক মাস না যেতেই বৃষ্টিতে সংযোগ সড়কটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবিতে গত শুক্রবার মানববন্ধন করে গ্রামবাসী। কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেওয়া জয়পুরা গ্রামের আলেয়া খাতুন ও আবু তাহের বলেন, সেতুটি নির্মাণের সময় শিডিউল অনুযায়ী পাইলিং করা হয়নি।

পানির মধ্যে দায়সারাভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। এ ছাড়া মাত্র এক মাস আগে নিম্নমানের সামগ্রী দিয়ে সংযোগ সড়ক নির্মাণ করায় কয়েক দিনের বৃষ্টিতে তা ভেঙে গেছে। এই সড়ক দিয়ে এখন যানবাহন তো দূরের কথা, পথচারীরাও চলাচল করতে পারছে না।

স্থানীয় শিক্ষার্থী রবিন ও রাসেল বলেন, সংযোগ সড়কটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজে যাতায়াতে সমস্যা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আল আমিন ও আমিরুল ইসলাম বলেন, সেতুটি নির্মাণের শুরুতেই ঠিকাদারকে শিডিউল অনুযায়ী কাজ করতে বলা হলেও তা করেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির