“করিমগঞ্জে কয়েলের আগুনে আগুনে পুড়ে ছাই বসতবাড়ি”
আরিফুল ইসলাম (রিফাত)
করিমগঞ্জ – তাড়াইল উপজেলা প্রতিনিধি।
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দিগরকল্লা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বসতঘর পুড়ে অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
২৯-৯-২০২৫ ইং সোমবার দিবাগত রাত একটায় সোমবার দিবাগত রাত একটায় এত রাত একটায় করিমগঞ্জ উপজেলার দিগরকল্লা গ্রামে মোহাম্মদ আবুল কাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে।
মশার কয়েল এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের বকুল মিয়ার ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তবে বকুল মিয়ার একটি গাভী, আবুল কাসেম মিয়ার একটি গাভী মারা যায় এবং একটা গরু আহত হয়।স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে করিমগঞ্জ ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ভুক্তভোগীরা সরকারের সহযোগিতা কামনা করছেন।
Leave a Reply