1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“সরাইলে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই,: এস এন তরুন দে”

  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ জন দেখেছেন

“সরাইলে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই,: এস এন তরুন দে”

এম বাদল খন্দকার (ষ্টাফ রিপোর্টার)

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা এস এন তরুন দে বলেন, দেশে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় হিন্দু সম্প্রদায়। সরাইলে হিন্দু মুসলমান ভেদাভেদ নেই। আমরা ভাই ভাই। আমরা ঐক্যবদ্ধভাবে সরাইলে সকল কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।

তিনি বলেন, কোনো হিন্দু লোকের সঙ্গে যদি একা একা কথা বলেন, দেখবেন তাদের মধ্যে কত ক্ষোভ। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে বিভাজনের রাজনীতি। তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে বলে বিভাজন তৈরী করে সবসময় দেশ অস্থিতিশীল করে রাখার চেষ্টা করেছে। হিন্দুদের সবচেয়ে ক্ষতি আওয়ামী লীগই করেছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে হিন্দুদের জায়গা সম্পতিতে সবচেয়ে বেশি দখলদারিত্ব হয়েছে। হিন্দুদের সম্পত্তি ২১ হাজার বিঘা জমি আওয়ামী লীগের শাসনামলে দখল হয়েছে।

হিন্দুদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি নেতা- কর্মীরা সবসময় আপনাদেরকে পাহারা দিয়েছে। বিএনপির শাসন আমলে হিন্দুরা সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন। তিনি বলেন, ২০০৮ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত হিন্দুরা খুব কষ্টের মধ্যে ছিল। আমি, আমার দল, আমাদের নেতা তারেক রহমান ও খালেদা জিয়া আপনাদের সাথে আছে, আমি আপনাদের সাথে থাকব।

এস এন তরুণ দে বলেন,আমরা জনগণের জন্য রাজনীতি করি। গত ১৫ বছর কত মামলা, কত নির্যাতন করা হল। বিএনপি নেতা-কর্মীরা কষ্ট করে তাদের আন্দোলন চালিয়ে গেছে। কিন্তু এদেশ ছেড়ে পালিয়ে যায়নি। এটিই হচ্ছে দেশ ও জনগণের প্রতি বিএনপির কমিটমেন্ট।

বিএনপির এই নেতা আরো বলেন, রাজনৈতিক সৌজন্যবোধ তখনই থাকে, যখন গণতন্ত্র থাকে। গণতন্ত্র যেখানে থাকে না সেখানে মানুষ বেপরোয়া হয়ে যায়। ক্ষমতার পেছনে অবৈধভাবে অর্থ উপার্জন যখন পাহাড় সম হয়ে যায়, তখন বারবার ক্ষমতায় থাকার তীব্র আকাঙ্ক্ষা চেপে বসে। তখন তাদের থেকে বিদায় নেয় মনুষ্যত্ববোধ।

উপজেলা সদরের কালিবাড়িতে দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৫২টি পূজা মন্ডবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল বিকাল বাজার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামির সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, উত্তম কর্মকার ও রাজীব প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির