“হোমনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র শুভেচ্ছা উপহার বিতরণ”
আসাদ উল্লাহ হোমনা,কুমিল্লা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
বুধবার (০১ অক্টোবর) কুমিল্লার হোমনা উপজেলার এগারোটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ উপহার বিতরণ করা হয়।
কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে,
এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ, জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ সাবমিয়া, হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান চেয়ারম্যান ও নুরুজ্জামান মিন্টুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন চন্দন লাল রায়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হোমনা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক লিটন রায় এবং হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply