1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মতলব দক্ষিণের মীরামার তালুকদার বাড়ির মাদ্রাসাছাত্র অপহৃত, মুক্তিপণে দাবী এক লাখ টাকা”

  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪৯ জন দেখেছেন

“মতলব দক্ষিণের মীরামার তালুকদার বাড়ির মাদ্রাসাছাত্র অপহৃত, মুক্তিপণে দাবী এক লাখ টাকা”

 মো:নেছার আহমেদ মতলব, চাঁদপুর।

প্রকাশ:চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মিরামা গ্রামের তালুকদারবাড়ি মাদ্রাসার আবাসিক ছাত্র জাবেদ সরকার (১৩) নিখোঁজ হওয়ার তিন দিন পর তার বাবার মোবাইলে মুক্তিপণের ফোন এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিবারের দাবি, গত ২৮ সেপ্টেম্বর থেকে জাবেদ নিখোঁজ। তবে এ ঘটনার বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারেনি।

এরপর (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত ৯টা ৪৯ মিনিট এবং ৯টা ৫৫ মিনিটে জাবেদের পিতা বুরান সরকার এর মোবাইল নম্বর ০১৮৩৭-১৬১৪২৫-এ একটি অপরিচিত নম্বর ০১৯৬০-৭১৮৩৪০ থেকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ফোনে বুরান সরকারকে বলা হয়— “ছেলে জীবিত পেতে চাইলে টাকা নিয়ে বামনবাড়িয়া আখড়ার পাশে ‘উড়া ঢাকা’ এলাকায় আসতে হবে। কাউকে জানালে পরিণতি ভালো হবে না।”

বুরান সরকার সাংবাদিকদের বলেন, “আমি আত্মীয়-স্বজন ও পরিচিতদের মাধ্যমে খোঁজ করেছি, কিন্তু ছেলের কোনো সন্ধান পাচ্ছি না। মাদ্রাসা শিক্ষকদের কথার সাথেও ঘটনার মিল নেই। থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির