“কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ভিপি সুমন”
আরিফুল ইসলাম (রিফাত) উপজেলা প্রতিনিধি তাড়াইল, করিমগঞ্জ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজায় দেবীদুর্গার আরধ্য সাদনায় পূজারী ভক্তবৃন্দদের মন্ডপে মন্ডপে অঞ্জলী নিবেদন। প্রতিটি মন্ডপে বসেছে পূজারীদের মিলন মেলা। ঢাক, ঢোল কাশীর বাধ্যযন্ত্রে আর সংক উলুর ধ্বনী মূখরিত ছিল মন্ডপ গুলো ভক্তরা মা দূর্গা দেবীর পায়ের চরনের অঞ্জলী নিবেদনের মাধ্যমে পার্থিব ইহজগতের সকলের মঙ্গল কামনায় এ অঞ্জলী নিবেদন করেছেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় দূর্গা পূজা উপলক্ষে তাড়াইল- করিমগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গুরুদয়াল কলেজ সাবেক ভিপি, কিশোরগঞ্জ জেলা চাএদলের সাবেক সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ( কোম্পানি কমান্ডার) মরহুম কবির উদ্দিন আহমেদ সাহেবের সুযোগ সন্তান তাড়াইল- করিমগঞ্জ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশি সাইফুল ইসলাম ( ভিপি সুমন)।
মন্ডপ পরিদর্শন কালে বিএনপি নেতা সাইফুল ইসলাম সুমন, বলেন ধর্ম যার যার বাংলাদেশ সবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দশনায় আগামীর বাংলাদেশ হবে একটি সাম্প্রতির বন্ধনে সম্পতির দেশ। দেশের উন্নায়নের জন্য তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিতে হবে বাংলাদেশ। এ সময় অন্যান্যর মধ্যে নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: গিয়াসউদ্দিন সদস্য সচিব তোফাজ্জল হোসেন মানিক আ:রাজ্জাক বাবলু যুগ্ন আহবায়ক কিশোরগঞ্জ জেলা তরুণ দল। করিমগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমান, করিমগঞ্জ উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ও ন্যামতপুর স্কুল এন্ড কলেজের সাবেক গভর্নিংবডির সদস্য দ্বীন ইসলাম দ্বীনু, করিমগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এস এম ইয়াসিন আরাফাত, মাহাবুব,যুগ্ম সাধারণ সম্পাদক করিমগঞ্জ উপজেলা মৎস্য জীবী দল, যুব নেতা আলামিন প্রান্ত,আউয়াল, নোমান, রুবেল, পরিমল তালুকদার, সেন্টু তালুকদার, করিমগঞ্জ উপজেলা চাএদল নেতা তাহসিন শেখ আরমান সহ সিনিয়র নেতৃবৃন্দ তার সফর সঙ্গি হয়েছিলেন।এ বছর করিমগঞ্জ উপজেলায় ১৬ টি মণ্ডপে এবং তাড়াইল উপজেলায় ১৭ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।মন্দিরে মন্দিরে, ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।নির্বিঘ্নে, পূজার্চনা করতে পেরে,ভক্তবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত।কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
Leave a Reply