1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে ব্রিগেড কমান্ডারের লক্ষ্মীনারায়ণ মন্দির পরিদর্শন”

  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

“খাগড়াছড়িতে ব্রিগেড কমান্ডারের লক্ষ্মীনারায়ণ মন্দির পরিদর্শন”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।

দুর্গাপূজায় পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, উপহার সামগ্রী প্রদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি সদরস্থ শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পরিদর্শন করেছেন  ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। বুধবার (১ অক্টোবর) সকালে তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করেন, ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম এবং মেজর কাজী মোস্তফা আরেফিন (জিটুআই), ২০৩ পদাতিক ব্রিগেড।

মন্দিরে উপস্থিত ছিলেন শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, মন্দির পূজা কমিটির সভাপতি বাবু স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল দে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগণ।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ মন্দির পূজা কমিটির নিকট উপহার সামগ্রী তুলে দেন। তিনি বলেন,

“ধর্ম যার যার, উৎসব সবার। পূজা-উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক।”

পরে তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা কমিটির সঙ্গে মতবিনিময় শেষে মন্দির ত্যাগ করেন।

স্থানীয়রা ব্রিগেড কমান্ডারের এই সফরকে শুভ উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, উৎসবের সময়ে প্রশাসনের আন্তরিক উপস্থিতি মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির