“ধনবাড়ীতে এডভোকেট মোহাম্মদ আলীর দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন”
আব্দুল্লাহ জেলা প্রতিনিধি, টাঙ্গাইল।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী । টাঙ্গাইল -১ আসন (ধনবাড়ী – মধুপুর) এর মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী এসময় বিভিন্ন মন্ডপে সনাতনী হিন্দুগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন । মোহাম্মদ আলী বলেন, ” আমি যদি মনোনয়ন পাই এবং আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই তাহলে আমি ধনবাড়ী উপজেলার প্রতিটি মন্ডপের উন্নয়ন করবো । সুযোগ সুবিধা বৃদ্ধি করবো যাতে অসহায় মানুষ এখান থেকে সুবিধা পায় “। এসময় মোহাম্মদ আলী কর্মী সমর্থক গোষ্ঠীর সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন । বিশাল মোটরসাইকেল বহর সঙ্গে নিয়ে এডভোকেট মোহাম্মদ আলীর এই শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন চলে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ।
Leave a Reply