“গাজীপুরে আট বছরের মুসলিম শিশুকে ধর্ষণের অভিযোগে মণ্ডপের সহ-সভাপতি গ্রেফতার”
আব্দুল্লাহ আল ফয়সাল বিশেষ প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সুরাবাড়ী এলাকায় আট বছরের মুসলিম এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম ভজেন্দ্র সরকার (৫৫)। তিনি স্থানীয় মেঘলাল সরকারের ছেলে। ভাজেন্দ্র সরকার স্থানীয় পূজা মন্ডবের সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানগরীর সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প মণ্ডপে পূজা আর্চনা চলছিল। এ সময় ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে শিশুটি খেলা করছিল। ভজেন্দ্র সরকার শিশুটিকে ডেকে নিজ বসত রে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির স্বজন ও বড় ভাই ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাধা অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এবং ভজেন্দ্র সরকারকে আটক করে। এ ঘটনা নিয়ে আশপাশের মুসিলম ও হিন্দু পরিবারের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় ওই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply