1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা: হত্যা ও হামলার ঘটনায় তিন মামলা”

  • আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৯ জন দেখেছেন

“খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা: হত্যা ও হামলার ঘটনায় তিন মামলা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলাসহ মোট তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানায় ১৪৪ ধারা ভঙ্গ করে দাঙ্গা সৃষ্টি, ভাঙচুর এবং পুলিশকে লক্ষ্য করে হামলার অভিযোগে ৬-৭ শত অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার বাদী সদর থানার এসআই শাহরিয়ার। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা।

অন্যদিকে, গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক আরও দুটি মামলা হয়েছে। এতে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী। তিনি আরও বলেন, বর্তমানে গুইমারা উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, আলোচিত শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি শয়ন শীলকে ছয় দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হলে খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, রিমান্ড শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ১৪৪ ধারা এখনও বলবৎ আছে।

এদিকে বৃহস্পতিবার হাটের দিনে সকাল থেকেই পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের লোকজন স্বাভাবিকভাবে বাজারে আসতে শুরু করেছেন। জেলা শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, খুলে গেছে দোকানপাটও। সহিংসতার উত্তেজনা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে জনজীবন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির