1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল হাসান মাহমুদ”

  • আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪৩ জন দেখেছেন

“খাগড়াছড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল হাসান মাহমুদ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তিনি জেলা সদরের আনন্দনগর ও শান্তিনগর পূজামণ্ডপে গিয়ে পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পূজার আনন্দঘন মুহূর্তে উপস্থিত ভক্ত ও আয়োজক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “যারা সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করেছিল, তাদের সবাই মিলে প্রতিহত করেছে। এটি স্থানীয় জনগণের বিজয়—তারা নিজেরাই শান্তি রক্ষার সর্বাগ্রে ছিলেন। সেনাবাহিনী সবসময় সজাগ রয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা ঘটতে না পারে।”

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। উৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়—এমনটাই প্রত্যাশা সবার।

রিজিয়ন কমান্ডারের এ সময় সঙ্গে ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম এবং রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর কাজী মোস্তফা আরেফিন।

পূজামণ্ডপে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, সাধারণ সম্পাদক টমাল দাশ লিটন, স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল দে সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

স্থানীয়রা জানান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ ধরনের পরিদর্শন ও উৎসাহ ধর্মীয় উৎসবকে আরও নিরাপদ, আনন্দমুখর ও শান্তিপূর্ণ করে তুলছে। পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও তৎপরতায় সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও আশ্বাস বিরাজ করছে।

খাগড়াছড়ি জুড়ে বর্তমানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে শারদীয় দুর্গাপূজার মহোৎসব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির