“পাটগ্রামের কেন্দ্রীয় পাটেশ্বরী মন্দির পরিদর্শন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী রাজু”
নোমান (পাটগ্রাম-হাতিবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক ঐক্যের বার্তা নিয়ে পাটগ্রাম কেন্দ্রীয় পাটেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন।
মন্দির পরিদর্শনকালে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় ধর্মীয় ও সামাজিক বিষয়ের পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আনোয়ারুল ইসলাম রাজুর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার আমীর হাফেজ শুয়াইব আহমেদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর সোহেল রানা, পৌর সেক্রেটারি মিরু হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাটগ্রাম উপজেলা সভাপতি আলমগীর খোরশেদ, যুব ও ক্রীড়া বিভাগের পৌর সভাপতি মাহিম ইসলাম সহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
মন্দির কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিত কুমার সাহা, সাধারণ সম্পাদক অনুপ কুমার লিটন সহ বিভিন্ন স্তরের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
এসময় আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে একসাথে বাস করে আসছে। আমাদের সমাজে ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মের নেতাদের একসাথে কাজ করতে হবে।” ইনশাআল্লাহ আমাকে যদি আপনাদের ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর উন্নয়ন করবো।
মন্দির কর্তৃপক্ষ এ পরিদর্শনকে স্বাগত জানিয়ে বলেন, আনোয়ারুল ইসলাম রাজু সাহেবের এই উদ্যোগ ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। মন্দিরে আসার কারণে আমরা সনাতন ধর্মালম্বীরা খুবই খুশি হয়েছি।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আনোয়ারুল ইসলাম রাজু বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সাথে সরাসরি মতবিনিময় করছেন এবং এলাকার উন্নয়নে তার পরিকল্পনা তুলে ধরছেন।
Leave a Reply