1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘিওরে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমীর সম্প্রীতির মেলা অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৫ জন দেখেছেন

“ঘিওরে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমীর সম্প্রীতির মেলা অনুষ্ঠিত”

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়  মাঠে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমীর সম্প্রীতির মেলা।

গত বুধবার  সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত্রি ৮টা পর্যন্ত এই মেলায় মাটি ও কাঠের তৈরি খেলনা ও তৈজসপত্রসহ রকমারি পণ্যের দোকান বসে। উৎসবের আমেজে মুখরিত আবহমান গ্রাম-বাংলার চিরচেনা এই মেলায় ঢল নেমেছিল নানা বয়সী হাজারো মানুষের।

বিজয়া দশমীর দিন এই মাঠে আনা হয়েছিল ঘিওর উপজেলা সদরের সব মণ্ডপের দুর্গার প্রতিমা। পরে প্রতিমা বিসর্জন দেওয়া হয় মেলাস্থলের পাশ দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীতে। সব ধর্মের মানুষের উপস্থিতিতে এই মেলাটি পরিণত হয়েছিল সম্প্রীতি মেলায়।

ঘিওর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শচীন্দ্র নাথ মিত্র  বলেন, ‘প্রায় ২০০ বছর ধরে এখানে প্রতি বছর বিজয়া দশমীতে মেলা বসে। চারপাশের অমানিশা, ক্লেদ, হিংস্রতা, ধর্মান্ধতা আমাদের সহজে স্পর্শ করে না। এখানে আয়োজন করা হয় বিজয়া দশমীর সম্প্রীতি মেলা। জাতি-ধর্ম নির্বিশেষে সবার উপস্থিতিতে উৎসবমুখর থাকে পুরো এলাকা।’

ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল  বলেন, ‘বহু বছর ধরে এখানে এই সম্প্রীতি মেলা বসে। আনন্দে মেতে উঠে সবাই। ধর্মের বিভেদ, বিভাজন কোনোদিনই এই মেলার সর্বজনীন পরিবেশ নষ্ট করতে পারেনি।’

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া  বলেন, ‘সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে এই মেলার উচ্ছ্বাস স্বাক্ষর রেখেছে অনন্য এক সম্প্রীতির। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক প্রাণে মিলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দেখভাল করছে  মেলাটির ।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির