1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“কোটালীপাড়ায় খালে ভেসে উঠল যুবকের লাশ”

  • আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“কোটালীপাড়ায় খালে ভেসে উঠল যুবকের লাশ”

ইস্রাফিল খান, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ার তেতুলবাড়ি খাল থেকে মানিক বিশ্বাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় লাশের পাশ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেতুলবাড়ি খালে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা ভাঙ্গারহাট নৌ পুলিশ ফাঁড়িকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে এফ জেট মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৬৪-২১৭৪) জব্দ করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

নিহত মানিক মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের নলীনী বিশ্বাসের ছেলে।

নিহতের দুলাভাই ও কদমবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস জানান, মানিক ঢাকায় উবার চালক হিসেবে কাজ করতেন। দুর্গাপূজা উপলক্ষে বাড়িতে এসে গত বুধবার (১ অক্টোবর) বিকেলে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে খালার বাড়িতে যান। রাতেই খালার বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বাড়িতে না পৌঁছানোয় ও মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজাখুঁজি শুরু করি। বৃহস্পতিবার বিকেলে খালে লাশের খবর পেয়ে আমরা শনাক্ত করি। ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ খালে পড়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।

ভাঙ্গারহাট নৌ পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা খালে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে। পরে বিকেল ৩টার দিকে ওই মোটরসাইকেলের পাশেই লাশ ভেসে ওঠে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং মোটরসাইকেল জব্দ করি।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গভীর রাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মানিক খালে পড়ে যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির