1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা”

  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

“কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা”

ইস্রাফিল খান, গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে জোনায়েদ শেখ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে।
শুক্রবার বিকেলে উপজেলার তারাশী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জোনায়েদ ওই গ্রামের মৃদুল শেখের ছেলে ও পিনজুরী কওমী মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র।

এলাকাবাসী জানায়, বিকেলে ফাঁকা ঘরে দরজা বন্ধ করে আড়ার সাথে ফাঁস দেয় জোনায়েদ। সন্ধ্যার দিকে তার মা আছিয়া বেগম দরজা বন্ধ দেখে সন্দেহ হলে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এসময় তারা জোনায়েদকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা রাসেল শেখ জানান, কয়েকদিন আগে জোনায়েদ মাদ্রাসা থেকে বাড়ি আসে। এরপর সে আর মাদ্রাসায় ফিরতে চাইছিল না। এ নিয়ে তার মায়ের সাথে মনোমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে মায়ের উপর অভিমান করেই সে আত্মহত্যা করেছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবার ও এলাকাবাসীর আবেদনে মরদেহের ময়নাতদন্ত না করার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির