“কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত”
রিপন কান্তি ধর মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ ফখরুল ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়াই জামাযাতে ইসলামীর লক্ষ্য।৩৬ জুলাই বিপ্লবের পর জামায়াতে ইসলামী জনগণের হৃদয়ে একমাত্র আস্থার জায়গা হিসেবে স্থান করে নিয়েছে।
এখন আর জামায়াত সম্পর্কে নেতিবাচক প্রচারণা করে জামায়াত থেকে মানুষকে সরানো যাবেনা বরং নেতিবাচক প্রচারে আমাদের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন,
জামায়াত ক্ষমতায় আসলে সকলকে নিয়ে সমতার ভিত্তিতে ক্ষমতা পরিচালিত করবে।
জামায়াত ক্ষমতায় আসবে তার বাস্তব প্রমাণ ডাকসু ও জাকসু নির্বাচন। এই বিষয়টি বুজতে পেরেই অনেকে হতাশ হয়ে জুলাই সনদ ও সংস্কারে বাধাগ্রস্ত করছেন। এরা করা তা জাতির কাছে স্পষ্ট।
তিনি জোর দিয়ে বলেন, মৌলভীবাজার- ৪ সংসদীয় আসনে জামায়াত প্রার্থী এডভোকেট আব্দুর রব বিজয়ী হলে দক্ষ একজন আইনজীবী হিসেবে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে মানুষের অধিকার নিশ্চিত ও এলাকার উন্নয়নে কাজ করবেন।
তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ছাত্র-ছাত্রী মহিলা,উলামা, পেশাজীবী, শ্রমিক ও যুবক সহ ভোট সেন্টার ভিত্তিক নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা ২ঘটিকায় কমলগঞ্জ দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী এড. মো. কামরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারী ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, , জেলা সেক্রেটারী অধ্যক্ষ মোঃ ইয়ামীর আলী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি মোঃ আলাউদ্দিন শাহ । বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, সহকারী সেক্রেটারি আখতার আলী মনসুর প্রমুখ। কয়েক শতাধিক সেন্টার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন মৌলভীবাজার জেলা সেক্রেটারী মাও. খালেদ আহমদ।
এদিকে শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামী’র নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার উদ্যোগে আজ শুক্রবার, বাদ জুমা, স্থানীয় কমিউনিটি সেন্টারে (৩ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে “নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা-২০২৫”। উপজেলার সকল স্তরের সংগঠনের দায়িত্বশীলদের অংশগ্রহণে এ কর্মশালায় নির্বাচনকেন্দ্রিক করণীয়, সাংগঠনিক দায়িত্ব ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
কর্মশালার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন। তিনি নির্বাচনী দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, “সংগঠনকে সুসংহত করতে এবং ভোটকেন্দ্রভিত্তিক শক্তিশালী কাঠামো গড়ে তুলতে সবার আন্তরিক ভূমিকা প্রয়োজন।”
এরপর দারসুল কুরআন পেশ করেন মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার। তিনি সূরা আন নিসার ৩৬ নং আয়াতের আলোকে দায়িত্বশীলদের দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় সংসদীয় আসন মৌলভীবাজার-০৪ থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আব্দুর রব “নমিনির সফর প্রত্যাশা ও প্রাপ্তি” বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “গণমানুষের আস্থা অর্জনের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।”
জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী কেন্দ্রীয় কমিটির ঘোষিত ১৩ দফা নির্বাচনী কর্মসূচি দায়িত্বশীলদের সামনে উপস্থাপন করেন।
“নির্বাচনী কাজে ছাত্র ও যুবকদের ভূমিকা” বিষয়ে আলোচনা করেন জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী। তিনি তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মোঃ ফখরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
দিনব্যাপী এ কর্মশালায় জামায়াতের সকল রুকন, ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল, প্রতিটি ভোটকেন্দ্রের সভাপতি-সেক্রেটারি, ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শেষে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম সম্পন্ন হয়।
Leave a Reply