1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়ির সদরের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন;১৪৪ধারা আংশিক শিথিল”

  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

“খাগড়াছড়ির সদরের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন;১৪৪ ধারা আংশিক শিথিল”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জেলা সদরের ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে ২৭টি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী এবং আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে চাল ও নগদ ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ ও অনুদানের চেক তুলে দেন। এ সময় তিনি বলেন,
“সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসন সবসময় আছে। আপনাদের ক্ষতি পুরোপুরি পূরণ করা না গেলেও এই অনুদান কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা।

১৪৪ ধারা আংশিক শিথিল

এদিকে খাগড়াছড়ি শহরে জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে দিনের বেলায় ১৪৪ ধারা আংশিক শিথিল রাখা হচ্ছে। ফলে মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা সহজ হয়েছে। তবে সন্ধ্যা ৬টার পর থেকে কড়াকড়িভাবে ১৪৪ ধারা বলবৎ থাকছে। রাত ১০টার মধ্যে দোকানপাট বন্ধ রাখা ও চলাচল সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে।

মামলায় এখনো কেউ গ্রেপ্তার নয়
এদিকে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা তিনটি মামলায় এখনো কাউকে আটক বা সনাক্ত করা যায়নি। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, জনজীবন স্বাভাবিক করতে পুলিশ কাজ করে যাচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির