1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘিওর থানা পুলিশ সদস্যকে লাঞ্ছিত করায় থানায় মামলা”

  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭৫ জন দেখেছেন

“ঘিওর থানা পুলিশ সদস্যকে লাঞ্ছিত করায় থানায় মামলা”

মামুন জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।

মানিকগঞ্জের ঘিওর থানায় দুই পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আকবর হোসেন বাবলুর সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর মিয়া বিষয়টি নিশ্চিত করেন। মামলার বাদী থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম। তিনি খন্দকার বিল্টু, জিএম সেলিম, উজ্জল, মীর কাউসার, হারেজ, রফিকুল ইসলাম পিন্টু, রাজু, সামিউল আলম বিল্টু ও শহিদুল ইসলাম চান্দুসহ নয়জনকে আসামি  এবং আরও ২০–২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় খন্দকার আকবর হোসেন বাবলু ও ঘিওর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কাউসারের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা থানার ভেতরে প্রবেশ করে। এ সময় তারা থানার ভেতরে মোটরসাইকেল রাখার চেষ্টা করলে দায়িত্বে থাকা এক নারী কনস্টেবল বাধা দেন। এতে মীর কাউসার ওই নারী পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালাগাল করেন।

পরে কনস্টেবল বিষয়টি ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলামকে জানালে তিনিও একই ভাবে লাঞ্ছিত হন। এ সময় ঘটনাস্থলে এমপি মনোনয়ন প্রত্যাশী  খন্দকার আকবর হোসেন বাবলুও উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য খন্দকার আকবর হোসেন বাবলু ও মীর কাউসারের বক্তব্য পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী বলেন, “ঘটনার পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির