1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঢাকা মহানগরীর ওএমএস ডিলার নিয়োগ ভন্ডুলের চেষ্টায় ফ্যাসিস্টের অনুসারীরা, হাইকোর্টে রীট করেও হয়েছেন ব্যর্থ”

  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৪ জন দেখেছেন

“ঢাকা মহানগরীর ওএমএস ডিলার নিয়োগ ভন্ডুলের চেষ্টায় ফ্যাসিস্টের অনুসারীরা, হাইকোর্টে রীট করেও হয়েছেন ব্যর্থ”

মোফাসেরুল হক (বিশেষ প্রতিনিধি)

গত ১৫ বছর কোন নিয়মনীতি ছাড়া ঢাকা মহানগরসহ সারা বাংলাদেশ আওয়ামী দলীয় ডিলার নিয়োগ দেয়া হয়েছিল। ৫ আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সেই নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেয়। কিন্তু ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ডিলারগণ সেই ডিলার বাতিলের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রীট দায়ের করে। মহামান্য আদালত উক্ত ডিলার বাতিল আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে।

মহামান্য আদালতের স্থগিতের আদেশ চলতি বছরের জুনের ৩০ তারিখ অতিক্রান্ত হলে খাদ্য বিভাগ পুনরায় ডিলার নিয়োগ কার্যক্রম শুরু করে। তারই অংশ হিসেবে গত ২৯ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইবি) মিলনায়তনে সকল যোগ্য আবেদনকারীর উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়। সেখানে ফ্যাসিস্ট সরকারের দোসর, অযোগ্য আবেদনকারী, বাতিলকৃত ডিলার ও মামলা দায়ের করে ব্যর্থ ডিলাররা মব সৃষ্টি করে লটারি অনুষ্ঠান বাতিলের চেষ্টা চালায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ও নতুন আবেদনকারীদের সমন্বিত প্রতিরোধে তারা পিছু হটতে বাধ্য হয় এবং উন্মুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে লটারি সম্পন্ন হয়।

কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মামলাবাজ ডিলারগণ লটারি অনুষ্ঠান ভন্ডুলে ব্যর্থ হয়ে এখন স্বচ্ছভাবে অনুষ্ঠিত লটারীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে পুরো নিয়োগ প্রক্রিয়া বানচালের যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ব্যাপারে তারা পুনরায় মামলার উদ্যোগ ও নিয়োগ কমিটির সভপতিকে চাপ সৃষ্টি অব্যাহত রেখেছে। এতে নতুনভাবে নির্বাচিত আবেদনকারীগণ দুঃচিন্তাগ্রস্থ ও হতাশ হয়ে পড়েছেন।

নতুন নির্বাচিত আবেদনকারীগণ জানান, নতুন ডিলার নিয়োগ স্থগিত হলে ফ্যাসিস্টের নিয়োগকৃত ডিলারগণই বহাল থাকবে অথবা লটারীর মাধ্যমে নির্বাচত নতুন আবেদনকারীগণ মামলার আশ্রয় গ্রহণ করবে। ফলে সরকারের জনবান্ধব ওএমএস কর্মসূচী বন্ধ হয়ে যাওয়ার আশংকা সৃষ্টি হতে পারে।

ফ্যাসিস্ট ডিলারদের এ ধরনের অপতৎপরতা কারণে ঢাকা মহানগরীর খেটে খাওয়া সাধারণ মানুষ ন্যায্যমূল্যে খাদ্য প্রাপ্তির অধিকার হতে বঞ্চিত হবে। তাই সাধারণ জনগণ ও নতুন নির্বাচিত আবেনকারীগণের প্রত্যাশা ফ্যাসিস্ট ডিলারদের নতুন ডিলার নিয়োগ বাতিলের যড়যন্ত্র রুখে দিয়ে দ্রুতই লটারীতে নির্বাচিতদের ঢাকা মহানগরীর ওএমএস ডিলার হিসেবে নিয়োগ ঘোষণা করে স্বাভাবিক ওএমএস কার্যক্রম অব্যাহত রাখা হবে।

গত ফ্যাসিবাদি আমলের ওএমএস ডিলার থাকা একজনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ওএমএস নীতিমালা ২০২৪ অনুসারে পূর্বের ডিলারদের বাদ দেওয়া যাবে না, যতক্ষণ না তারা দোষী প্রমাণিত হন। ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত লটারি অবিলম্বে বাতিল করে পুনর্বিবেচনার দাবি জানান তিনি।

এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (রেশন) মো. জাহাঙ্গীর আলম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। মামলা করা হলে আমরা আইনিভাবে মোকাবেলা করবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির