1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের চার সদস্য গ্রেফতার”

  • আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪২ জন দেখেছেন

“পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের চার সদস্য গ্রেফতার”

নাজমুল,জেলাপ্রতিনিধি,পটুয়াখালী।

পটুয়াখালী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চার কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া চারজনের মধ্যে রয়েছেন তালহা মৃধা (২০), মো. আল কাইয়ুম রিফাত (২১), মো. নাজমুল হাসান (১৯) এবং মো. সিয়াম সিকদার ওরফে আকাশ (১৯)। তারা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে প্রচলিত ভয়ভীতি ও মারামারি করে অর্থ আদায়ের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল।

পুলিশ জানায়, চক্রটির সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল করার ভয়ে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করত। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তদন্তে দেখা গেছে, এই চক্র শহরের সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করছিল। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা বর্তমানে আদালতে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ বলেন, “কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ দৃঢ় অবস্থান নিয়েছে। শহরের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির