1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“লালপুরে পাখি শিকার নিষেধ করায় গুলি, আহত-১”

  • আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০৯ জন দেখেছেন

“লালপুরে পাখি শিকার নিষেধ করায় গুলি, আহত-১”

নাটোর লালপুর সংবাদদাতাঃ

নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী (৩৫) নামে এক ব্যক্তিকে এয়ারগানের গুলিতে আহত করেছে তিন যুবক। রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (কাজীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রিপন কাজী ওই গ্রামের আনসার কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের জাহিদ (২৫), পিতা মৃত আ. আলীম; সামাউন (৩০), পিতা আ. জলিল; এবং আশরাফুল (৩২), পিতা একরাম আলী—এই তিনজন রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। এ সময় রিপন কাজী তাদের পাখি শিকার করতে নিষেধ করলে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ হাতে থাকা এয়ারগান দিয়ে রিপন কাজীর পেটে গুলি করে।
আহত অবস্থায় স্থানীয়রা রিপন কাজীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার পেটের চামড়ায় এয়ারগানের গুলি আটকে আছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে, স্থানীয় লোকজন ঘটনাস্থলেই জাহিদ, সামাউন ও আশরাফুলকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের একটি ১০০ সিসির মোটরসাইকেল ও একটি এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে আসে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির