“গাজীপুরের কালিয়াকৈর প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ, তিনদিন পর তন্ময়ের লাশ উদ্ধার”
সাঈদ আল সাগর: প্রতিনিধি,কোনাবাড়ী,গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈর নিখোঁজের তিনদিন পর শিশু তন্ময়ের (৯) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ । তন্ময় কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার তাপস মনি দাসের ছেলে ।
শনিবার ৪ অক্টোবর সকালে উপজেলার বরিয়াবহ ঘাটাখালি নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়, জানা যায় গত বৃহস্পতিবার তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন কালে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হয় তন্ময় । পরে স্থানীয় ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও ওই শিশুর খোঁজ মেলেনি । খবর পেয়ে শুক্রবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালালেও তন্ময়ের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি ।
শনিবার সকালে উপজেলার বরিয়াবহ এলাকায় ঘাটাখালি নদীতে এক শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী । পরে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় ।
কালিয়াকৈর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, খবরে পেয়ে মরদেহটি উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে ।
Leave a Reply