1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মাধবদীতে বাংলাদেশ ইসলামী ব্যাংকে অবৈধভাবে এস আলমের নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন”

  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

“মাধবদীতে বাংলাদেশ ইসলামী ব্যাংকে অবৈধভাবে এস আলমের নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন”

আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।

নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ ইসলামী ব্যাংকে অবৈধভাবে এস আলম গ্রুপ কর্তৃক নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদেও অবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ পিএলসি, মাধবদী শাখার সামনে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ, সচেতন ব্যভসায়ী সমাজ ও বাংলাদেশ ইসলামী ব্যাংক মাধবদী শাখার গ্রাহক ফোরামের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ব্যাংকটিতে অসংখ্য অদক্ষ ও অযোগ্য কর্মকর্তাকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দিয়েছে। এর ফলে ব্যাংকের সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। ব্যাংকের টাকা নামে বেনামে লুটপাট করা হয়েছে। লুটপাট করা অর্থ ব্যাংকে অতি দ্রুত ফেরত আনার ব্যবস্তা গ্রহণ করতে হবে।

বক্তারা আরো বলেন, “এস আলমের মতো লুটেরা ও মাফিয়া চক্র ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাদের নিয়োগ দেওয়া অদক্ষ কর্মকর্তাদের কারণে সাধারণ গ্রাহকরা সঠিক সেবা পাচ্ছেন না। আমরা অবিলম্বে এই অবৈধ নিয়োগ বাতিল এবং অদক্ষদের ছাঁটাইয়ের জোর দাবি জানাচ্ছি।” দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

ইসলামী ব্যাংক মাধবদী শাখার গ্রাহক ফোরামের সভাপতি জাফর উল্লাহ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন ও মোঃ সফি মোল্লা, সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারী এমএ মোমেন, আজিজুল হক ও গোলাম রাব্বী। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মাধবদী শাখার গ্রাহকগণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির