1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“কোরআন শরীফ অবমাননার বিরুদ্ধে জবিতে বিক্ষোভ মিছিল “

  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৩ জন দেখেছেন

“কোরআন শরীফ অবমাননার বিরুদ্ধে জবিতে বিক্ষোভ মিছিল “

জবি প্রতিনিধি:

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র ধর্মগ্রন্থ ‘কোরআন শরীফ’ অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সাধারণ  শিক্ষার্থীরা। আজ সোমবার  (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় এর  কেন্দ্রীয় মসজিদ   সামনে  থেকে এ  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  শুরু করেন তারা।

বিক্ষোভ মিছিলে ”জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো; কুরআনের অপমান, সইবেনা রে মুসলমান; অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”—ইত্যাদি স্লোগানে স্লোগানে ওই শিক্ষার্থীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে  বিশ্ববিদ্যালয়ের  ২০২২-২০২৩ পরিসংখ্যান   বিভাগের শিক্ষার্থী বাইতুল  বলেন, “বাংলাদেশের বিদ্যমান কোনো আইনই এখন পর্যন্ত অপূর্ব পালের উপর প্রয়োগ করা হয়নি। পুলিশ তাকে এরেস্ট করে সেইফ এক্সিট দিয়েছে। লোক দেখানো শাস্তি নিশ্চিত করলেই হবে না।

ইতিহাসের এই ঘৃন্যতম কাজের জন্য অপূর্ব পালের অতিদ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ইউনিভার্সিটির প্রশাসন তাকে আজীবনের জন্য বহিঃষ্কার করতে হবে।অন্তবর্তী সরকার কে এ বিষয়  কোন দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়ার জন্য  ক্ষোপ প্রকাশ করেন এবং  সাংবাদিক ও মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুরোধ জানান

 

তিনি আরও বলেন, “হুশিয়ার করে দিতে চাই সুশীলদের প্রতিও। বঙ্গদেশের সুশীলরা অপূর্ব পালকে সেইফ করার জন্য তার পক্ষ নিয়ে মানসিক রোগী সহ বিভিন্ন ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন। এই বঙ্গেদেশের সুশীলরা ইসলামের শত্রু, দেশের শত্রু। বিভিন্ন ন্যারেটিভের মাধ্যমে যারা অপূর্ব পালকে সমর্থন করছেন, সেই সুশীলদের বিরুদ্ধেও আমাদের অবস্থান দৃঢ়। তার সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত জবিয়ানরা জেগে থাকবে।

এসময়  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের  সাধারণ সম্পাদক আরিফ ইসলাম সহ ও অন্যন্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, গতকাল (৪ অক্টোবর) অপূর্ব পাল দুপুরে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘কোরআন শরীফ’ অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। এরপরই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শাস্তি দাবি করতে থাকেন বিভিন্ন মানুষ। একপর্যায়ে রাতে একদল ছাত্র-জনতা ওই শিক্ষার্থীর বাসার নিচে গিয়ে শাস্তির দাবিতে বিক্ষোভ করে। পরে ভাটারা থানা পুলিশ রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ঘটনার পর আজ (৫ অক্টোবর) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির