1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গার্লস গাইড ও স্কাউটসের যুব স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত”

  • আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

“খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গার্লস গাইড ও স্কাউটসের যুব স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের যুব স্বেচ্ছাসেবকদের জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা, এবং জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ স্কাউটস ও গার্লস গাইডের জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রমে তরুণ স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা ভবিষ্যতে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ক্যাম্পেইনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক সেশন পরিচালিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির