1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন”

  • আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২১৮ জন দেখেছেন

“মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন”

রিপন কান্তি ধর জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

মৌলভীবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, মৌলভীবাজারের আয়োজনে ০৬ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ“।এ উপলক্ষে আজ (০৬ অক্টোবর) সোমবার এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা, শুভ উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ শাকুরুল হক। পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রাত্তুষা দাস অর্ণি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
রিপন কান্তি ধর
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার।

এ সময় তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ, আজকের শিশুরা আগামী দিনে দেশের কর্ণধার হবে এবং দেশের নেতৃত্ব দেবে। একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ পেতে হলে শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।শিশুদের মানসম্মত শিক্ষা ও সুন্দরভাবে বিকাশের সুযোগ তৈরি করে দিতে হবে, যাতে তারা নিজেদের প্রতিভার সঠিক বিকাশ ঘটাতে পারে। অভিভাবকের উচিত শিশুদের প্রতি বন্ধুসুলভ আচরণ করা, সন্তানের মতামতকে গুরুত্ব দেওয়া, পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং তাদের প্রতিভাকে উৎসাহিত করা।

নুসরাত খানম নওশীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার, সমাজসেবক ও জেলা বিএনপির সদস্য মো: ফকরুল ইসলাম, সমাজসেবক ও জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ, মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক মো: ইয়ামীর আলী, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সমাজসেবক ও জেলা এনসিপির সমন্বয়ক এহসান জাকারিয়া, সমাজসেবক ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিয়া শিশির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: ইকবাল সরকার।

শিশুদের মধ্যে বক্তব্য রাখেন তাওফিকা মুজাহিদ, তানজিম আহসান ইরাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির