1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“লালপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

  • আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন

“লালপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার”

মিঠু লালপুর সংবাদদাতাঃ

নাটোরের লালপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি ফেন্সিডিলসহ অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে সোহেল রানা (২০), পিতা মো. লাভলু মণ্ডল, গ্রাম খানপুর, থানা বাঘা, জেলা রাজশাহী — তাকে ফেন্সিডিল পরিবহনের সময় হাতে নাতে আটক করা হয়।
অভিযানে ৭১ বোতল ফেন্সিডিল, দুটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সোহেল রানা এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি আকারে বিক্রি করে আসছিলেন।
ঘটনার পর আটক আসামির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির