“মাধবপুরে ডিবির অভিযানে সাড়ে ৪ লক্ষ টাকার জাল নোটসহ দুই নারী আটক”
বাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার দুটি স্থানে অভিযান পরিচালনা করে। প্রথমে মাধবপুর থানাধীন নোয়াপাড়া বাজারের কাঁচা বাজার এলাকার আলুহাটি প্রবেশমুখের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১০০০, ৫০০ এবং ২০০ টাকার জাল নোটসহ মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ডিবি টিম মাধবপুরের সন্তোষপুর এলাকার জনৈক জসীম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা রাখার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করে।
অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম শামীম হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশ পরিদর্শক সোহেল রানা ও এসআই রিপন সিংহ।গ্রেপ্তারকৃতরা হলেন মাধবপুরের সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা খাতুন (২২), খালেক খালেক মিয়ার মেয়ে নূর বেগম (৪৩)।এছাড়া নূর বেগমের কিশোরী মেয়ে হামিদা খাতুন (১৫)-কেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। জানা যায়, আটককৃতরা একটি জাল টাকা চক্রের সঙ্গে সম্পৃক্ত। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জাল টাকা ছড়ানোর কাজ করে আসছিল।হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি এ.কে.এম শামীম হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকাগুলো উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের করা হয়েছে।”
Leave a Reply