1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়ির বাঘাইহাটেবিনামূল্যে তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী”

  • আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪২ জন দেখেছেন

“খাগড়াছড়ির বাঘাইহাটেবিনামূল্যে তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন কর্তৃক স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবায় একটি বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাঘাইহাট জোনের উদ্যোগে মাসালং বাজারে এ ক্যাম্পেইন পরিচালিত হয়।

ক্যাম্পেইনে বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন শাহে নেওয়াজ শোশন এর নেতৃত্বে চিকিৎসা দল উপস্থিত স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।

এ সময় মোট ৩২২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং প্রায় ৭০ হাজার টাকার বেশি মূল্যের ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে নারী, শিশু, বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত ছিলেন।

ক্যাম্পে চিকিৎসা গ্রহণ করতে আসা স্থানীয়রা জানান, দুর্গম এলাকার মানুষ নিয়মিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। তাই সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ তাদের জন্য এক বিশাল সহায়তা।

একজন স্থানীয়রা বলেন,“আমরা দূর-দূরান্ত থেকে এখানে চিকিৎসা নিতে এসেছি। সেনাবাহিনীর ডাক্তাররা আমাদের খুব আন্তরিকভাবে দেখছেন, ওষুধও দিচ্ছেন—এটা সত্যিই প্রশংসনীয়।

এ প্রসঙ্গে ক্যাপ্টেন শাহে নেওয়াজ শোশন বলেন,“বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তাই নয়, বরং পার্বত্য এলাকার মানুষের কল্যাণেও সর্বদা কাজ করছে। এই চিকিৎসা সেবার মাধ্যমে আমরা জনগণের পাশে থাকতে চাই।

ক্যাম্প শেষে স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক ও মহতী উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রশংসা জানান। তারা বলেন, সেনাবাহিনীর এমন উদ্যোগ এলাকাবাসীর আস্থা, ভালোবাসা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করছে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবেই মানবিক সহায়তা, চিকিৎসা সেবা, শিক্ষাসামগ্রী বিতরণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয়দের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির