1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“বিয়ের প্রলোভনে সংসার ভাঙা, এরপর প্রতারণা—মানিকগঞ্জে দুই জনপ্রতিনিধির প্রেম আদালতে”

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২০ জন দেখেছেন

“বিয়ের প্রলোভনে সংসার ভাঙা, এরপর প্রতারণা—মানিকগঞ্জে দুই জনপ্রতিনিধির প্রেম আদালতে”

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে দুই জনপ্রতিনিধির প্রেমের সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ইউনিয়ন পরিষদের দুই সদস্য—চৈতী আক্তার ও আজম আলীর ঘনিষ্ঠ সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে আদালতে। বিয়ের আশ্বাসে স্বামীকে ডিভোর্স দেওয়ার পর প্রতারণা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন নারী সদস্য চৈতী আক্তার।

বিয়ের আশ্বাসে ডিভোর্স
নবগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) চৈতী আক্তার সম্প্রতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আজম আলীর বিরুদ্ধে।
আদালত অভিযোগের তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

চৈতী আক্তার জানান, তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী প্রবাসে কর্মরত। অপরদিকে অভিযুক্ত আজম আলী তিন সন্তানের জনক। একই ইউনিয়নের সদস্য হিসেবে সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কাজে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে দুই বছর আগে ঘনিষ্ঠতা তৈরি হয়।

তার অভিযোগ, আজম আলী একপর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখান। বলেন, “তুমি তোমার স্বামীকে ডিভোর্স দাও, আমিও আমার স্ত্রীকে ডিভোর্স দেব, তারপর আমরা বিয়ে করব।”
আজম আলীর আশ্বাসে বিশ্বাস করে গত ২৭ জুলাই স্বামীকে ডিভোর্স দেন চৈতী আক্তার।

প্রতারণা ও নির্যাতনের অভিযোগ
চৈতী জানান, ডিভোর্সের পর আজম আলী তার বাবার বাড়িতে রাতযাপনও করেন। কিন্তু পরে বিয়ের বিষয়ে চাপ দিলে আজম আলী নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
তার দাবি, এরপর আজম আলী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং চরিত্র নিয়ে অপবাদ ছড়ান।

চৈতী আক্তার বলেন,
“আজম আলীর প্ররোচনায় আমি সংসার ভাঙলাম। এখন তিনি উল্টো আমার মান-সম্মান নষ্টের চেষ্টা করছেন।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজম আলী বলেন,
“দেখি বিষয়টি কী করা যায়। এখন মোটরসাইকেলে আছি, পরে কথা বলব।”

প্রশাসনের বক্তব্য
নবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন বলেন,

“বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।”

জনমনে তোলপাড়
এ ঘটনায় পুরো নবগ্রাম ইউনিয়নে চলছে তুমুল আলোচনা। কেউ একে তাদের ব্যক্তিগত বিষয় বলে মনে করলেও অনেকেই এটিকে জনপ্রতিনিধিদের নৈতিকতার প্রশ্ন হিসেবে দেখছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির