1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“বজ্রপাত থেকে রক্ষায় তাল গাছ লাগিয়ে তাক লাগিয়ে দিলেন ওসি সাব্বির”

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন

“বজ্রপাত থেকে রক্ষায় তাল গাছ লাগিয়ে তাক লাগিয়ে দিলেন ওসি সাব্বির”

রুহুল আমিন কাঞ্চন প্রতিনিধি,তাড়াইল,কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার রাস্তার পাশে পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে তিন কিলোমিটার স্থান জুড়ে তাল গাছের চারা রোপন করেছেন তাড়াইল থানা।তাল গাছের চারা রোপনের ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসিত হচ্ছেন তাড়াইল থানায় কর্মরত ওসি মোহাম্মদ সাব্বির রহমান।ইতমধ্যেই তিনি সকল পেশার মানুষকে নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাবাসীর মনে জায়গা করে নিয়েছেন।মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ০৩.৫০ ঘটিকায় তাড়াইল উপজেলার তাড়াইল-করিমগঞ্জ রোডে এবং বেলাংকা বেড়িবাধঁ এলাকায় সড়কের দুই পাশে তাল গাছের চারা ও বীচ রোপন কর্মসূচির অনুষ্ঠানের উদ্ধোধন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার পপি খাতুন।

এ সময় সেচ্ছাসেবক সংস্থা মানব সেবায় আমরা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জাকিরুল ইসলাম বাকী বলেন, তাড়াইল থানার ওসির এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সেচ্ছাসেবক সংস্থা চিকনি হিলফুল ফুযুল দ্য হেল্পিং উম্মাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এনায়েত হোসেন শাহারিয়ার বলেন, তাড়াইল থানার ওসির এমন উদ্যোগ পতিত জমিতে মানুষকে বৃক্ষ রোপনে উৎসাহ যোগাবে। উপজেলাবাসী মুগ্ধ হচ্ছেন ওসির এমন উদ্যোগে। ওসি মোহাম্মদ সাব্বির রহমান বলেন, এই থানায় যোগদানের পরে লক্ষ্য করি প্রায় বজ্রপাতে মানুষ  মারা যাচ্ছে। এলাকায় তেমন তাল গাছ নেই, যাতে বজ্রপাত প্রতিরোধ করে মানুষের জীবন বাঁচাতে পারে।  তাই আমি নিজ উদ্যোগে তালের চারা রোপন করার উদ্যোগ নেই। প্রথম ধাপে ৩০০টি তালের বীচ রোপন করি।দ্বিতীয় ধাপে আগামীকাল বিকাল ০৩.০০ ঘটিকায় দজিজাহাঙ্গাগীরপুর রোডে ২০০টি তালের চারা রোপন করব। তিনি আরও বলেন, এই কাজে স্থা্নীয় সেচ্ছা সেবক সংস্থা ‘দ্য হেল্পিং উম্মাহ ফাউন্ডেশন’ ‘মানব সেবায় আমরা’ চিকনি হিলফুল ফুযুল’ নামের একটি সংগটন আমাকে অনেক উৎসাহ দিয়েছে উদ্বুদ্ধ করেছে।  বজ্রপাতের  হাত থেকে  জনসাধারণের জীবন রক্ষার জন্য এই উদ্দোগ ।

জানা  যায়, প্রায় তিন কিলোমিটার জায়গা জুড়ে রাস্তার দুই পাশে রোপন করা হয়েছে ৩০০ অধিক তাল গাছের  বীজ। সেচ্ছাসেবী   সংস্থা ‘দ্য হেল্পিং উম্মাহ ফাউন্ডেশন’ ‘মানব সেবায় আমরা’ চিকনি হিলফুল ফুযুল, সহ এলাকার লোকজন নিজেদের কাজের ফাঁকে ফাঁকে পরিচর্যা করলে এটা মানব কল্যাণে দৃষ্টান্ত হয়ে থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির