1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“রাঙ্গুনিয়ায় সড়ক প্রশস্তের দাবীতে মানববন্ধন; স্থানীয়দের অংশগ্রহণে জোরালো জনমত, ৩০ ফুট প্রশস্ত সড়ক চাই”

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ জন দেখেছেন

“রাঙ্গুনিয়ায় সড়ক প্রশস্তের দাবীতে মানববন্ধন; স্থানীয়দের অংশগ্রহণে জোরালো জনমত, ৩০ ফুট প্রশস্ত সড়ক চাই”

ইমরান,উপজেলাপ্রতিনিধি,রাংগুনিয়া,চট্টগ্রাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জনগুরুত্বপূর্ণ মরিয়মনগর গাবতল ডিসি সড়ক ৩০ ফুট প্রশস্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার মোগলেরহাট বাজার ও আলমশাহপাড়া এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সকালে মোগলেরহাট বাজারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. সাদ্দাম হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: বখতিয়ার। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, সড়ক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শরীফ, উত্তর রাঙ্গুনিয়া সড়ক আন্দোলনের সভাপতি নুরুল আলম সওদাগর, মো. ইলিয়াস, বক্কর মেম্বার, খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন মরিয়মনগর গাবতল ডিসি সড়কটি রাঙ্গুনিয়ার ৭ ইউনিয়নের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম এই সড়কটি দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি এই সড়কটি অন্তত ৩০ ফুট প্রশস্ত করে আধুনিক মানে নির্মাণ করা হোক

তারা আরও বলেন “সড়কটি প্রশস্ত করা গেলে শুধু যান চলাচল স্বাভাবিক হবে না বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান কৃষি ও চিকিৎসা ব্যবস্থায় নতুন গতিশীলতা আসবে। উন্নয়ন ত্বরান্বিত হবে পুরো অঞ্চলে

অন্যদিকে আলমশাহপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো: মনজুরুল ইসলাম ও ইলিয়াস কাঞ্চন তাঁরাও একই দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী শ্রমিক সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। সবমিলিয়ে সহস্রাধিক জনসাধারণের অংশগ্রহণে কর্মসূচিটি পরিণত হয় এক বিশাল গণজাগরণে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির