1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“সিরাজগঞ্জ সদর উপজেলায় মঞ্জু মিয়া (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে”

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ জন দেখেছেন

“সিরাজগঞ্জ সদর উপজেলায় মঞ্জু মিয়া (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে”

মোঃ সোহাগ খান উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে। নিহত মঞ্জু মিয়া একই ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে পাকা রাস্তার পাশে মঞ্জু মিয়াকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। খবর পেয়ে ভোররাতে গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রাস্তার পাশে তার মোটর সাইকেল পাওয়া গেছে। কারা কি কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।

প্রসঙ্গত একই স্থানে ১০ বছরের ব্যবধানে এ নিয়ে তিনটি হত্যাকান্ডের ঘটনা ঘটলো। ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যাকান্ডগুলো ঘটানো হয়েছে।

এ প্রসঙ্গে সদর থানার ওসি মোখলেসুর রহমান বলেন, জায়গাটা ঘণ বসতি হওয়া স্বত্বেও সেখানে এই হত্যাকান্ড হয়েছে। সব কিছু আমরা খতিয়ে দেখছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির