1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩২ জন দেখেছেন

“খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।

শিশুদের জীবন রক্ষায় এবং টাইফয়েড রোগ প্রতিরোধে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে জেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় টিকাদান কর্মসূচি চলবে। এ সময় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।

খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় ৭০১টি প্রাথমিক বিদ্যালয়, ১৮১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২১১টি মাদ্রাসায় টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। এছাড়াও ৯টি স্থায়ী কেন্দ্রসহ ৯২৪টি কমিউনিটি টিকাদান কেন্দ্র এবং ৯৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৬৪৭ জন শিশু। কর্মসূচিটি মোট ১০ কর্মদিবসে সম্পন্ন হবে। পরবর্তী দুই সপ্তাহ কমিউনিটি পর্যায়ে (গ্রাম ও শহরে) স্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে নিয়মিত টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফারুক আব্দুল্লাহ, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আনোয়ার কবির, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র খাঁসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, “টাইফয়েড প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে সন্তানের জন্য টিকা নিশ্চিত করতে হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির